ভেরিফায়েড সাপ্লায়ারদের প্রোডাক্ট বেছে নিন, নিজের নামে অনলাইন দোকান খুলে নিজের দামে বিক্রি করুন। কুরিয়ার ডেলিভারি আর টাকা কালেকশন আমরা করি — আপনার লাভ অটোমেটিক ওয়ালেটে চলে আসে।


কাদের জন্য
আপনার ৫০০ ফলোয়ারের ফেসবুক পেজ থাকুক বা ৫,০০০ পিসের কারখানা — এখানে আপনার জায়গা আছে।
অবসর সময়ে মোবাইল থেকেই হাতখরচের টাকা আয় করুন — কোনো পুঁজি লাগবে না।
ঘরে বসেই সত্যিকারের ব্যবসা চালান। দোকানের লিংক বন্ধু ও ফ্যামিলি গ্রুপে শেয়ার করুন।
সন্ধ্যায় সময় দিয়ে বাড়তি আয় গড়ুন। অর্ডার, ডেলিভারি, পেমেন্ট নিজে থেকেই চলে।
নিজের দোকান, Facebook Pixel আর প্রোমো কোড দিয়ে ফলোয়ারদের কাস্টমার বানান।
শত শত রিসেলার আপনার মাল বিক্রি করে দেবে। আপনি শুধু অর্ডার প্যাক করবেন।
নিজস্ব সেলস টিম, অ্যাড বাজেট বা ওয়েবসাইট ছাড়াই প্রতিটি জেলায় পৌঁছান।
কিভাবে কাজ করে
রেজিস্টার করুন, ভেরিফিকেশন (KYC) শেষ হলে দোকানের নাম, লোগো, রং আর লিংক ঠিক করুন — ২ মিনিটেই রেডি।
মার্কেটপ্লেস ঘুরে দেখুন। প্রতিটি প্রোডাক্টে ভেন্ডর মূল্য, দামের সীমা আর আপনার সম্ভাব্য লাভ দেখা যায়।
দোকানের লিংক Facebook, WhatsApp, TikTok-এ দিন। কাস্টমার ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করবে।
পার্সেল ডেলিভারি হলেই আপনার লাভ অটোমেটিক ওয়ালেটে যোগ হয়। যখন খুশি টাকা তুলুন।
টাকা কোথায় যায়
টাকার জন্য কাউকে তাগাদা দিতে হয় না। প্রতিটি টাকা ওয়ালেট লেজারে লেখা থাকে — দেখতে ও প্রিন্ট করতে পারবেন।
আপনার আয়
প্রতিটি প্রোডাক্টের একটা ভেন্ডর মূল্য আর দামের সীমা থাকে। সেই সীমার মধ্যে আপনি বিক্রয়মূল্য ঠিক করেন — মাঝের পার্থক্যটাই আপনার লাভ।
উদাহরণ: একটি পাঞ্জাবি
বেশি আয়ের টিপস
স্লাইডার সরিয়ে দেখুন মাসে কত আয় হতে পারে।
আপনার বেশিরভাগ কাস্টমার
প্রতি ডেলিভারিতে লাভ
৳২৫০
মাসে আনুমানিক লাভ
৳১৭,৭৭৫
৭৭ টি ডেলিভারি · −৳১,৩৫০ রিটার্ন চার্জ
এটা শুধু হিসাবের উদাহরণ, আয়ের কোনো নিশ্চয়তা নয়। আপনার আয় নির্ভর করবে আপনি কত বিক্রি করেন তার ওপর। পার্সেল ফেরত এলে রিটার্ন চার্জ কাটা হয় (ঢাকার ভিতরে ৳৭০, বাইরে ৳১৩০)।
সব কিছু একসাথে
আলাদা অ্যাপ লাগবে না, মাসিক ফি নেই। নিচের সবগুলোই চালু ফিচার — বাংলা ও ইংরেজিতে।
আপনার নাম, লোগো, ব্যানার আর থিম কালার — resellr.tweakbd.com/your-shop এর মতো ছোট লিংকসহ।
yourshop.com দিয়ে দোকান চালান — কোন DNS রেকর্ড দিতে হবে তা দেখিয়ে দেওয়া হয়।
শত শত ভেরিফায়েড প্রোডাক্ট। যোগ করার আগেই ভেন্ডর মূল্য, দামের সীমা আর লাভ দেখুন।
নির্ধারিত সীমার মধ্যে যখন খুশি দাম বদলান। লাভ সাথে সাথে হিসাব হয়।
ক্যাম্পেইন, ঈদ অফার আর নিয়মিত কাস্টমারদের জন্য নিজের ডিসকাউন্ট কোড বানান।
পেজ ভিউ, কার্টে যোগ আর কেনাকাটার তথ্য Meta-তে যায় — অ্যাডের খরচ কমে।
প্রোডাক্টের জন্য রেডিমেড Facebook পোস্ট ও স্টোরি ব্যানার আর বাংলা ক্যাপশন।
কে ফোন নম্বর দিয়েও অর্ডার করেনি দেখুন — একটা কলেই বিক্রি ফিরিয়ে আনুন।
শুধু ডেলিভারি পাওয়া কাস্টমাররাই রিভিউ দিতে পারেন, তাই স্টার থাকে সত্যিকারের।
ভেতরে দেখুন
নিচের সবগুলো রিসেলার ও ভেন্ডর প্যানেলের আসল স্ক্রিন।

কেন Resellr
প্রশ্নোত্তর
না। রেজিস্ট্রেশন আর দোকান দুটোই ফ্রি। কোনো মাসিক ফি নেই।
না। স্টক ভেন্ডরের কাছে থাকে। আপনার কাস্টমার অর্ডার করলে ভেন্ডর প্যাক করে, কুরিয়ার পৌঁছে দেয়।
আপনার বিক্রয়মূল্য থেকে ভেন্ডর মূল্য বাদ (প্রোমো ছাড় দিলে সেটাও বাদ)। ডেলিভারি চার্জ কাস্টমার দেন, তাই আপনার লাভ থেকে কাটা হয় না।
পার্সেল ডেলিভারি হলেই লাভ ওয়ালেটে যোগ হয়। ব্যালেন্স ৳১,০০০ হলে bKash, Nagad বা ব্যাংকে তুলতে পারবেন — সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে পেমেন্ট হয়।
রিটার্ন চার্জ (ঢাকার ভিতরে ৳৭০, বাইরে ৳১৩০) আপনার ওয়ালেট থেকে কাটা হয়। ব্যালেন্স −৳৫০০ হলে বকেয়া bKash-এ পরিশোধ না করা পর্যন্ত দোকান সাময়িক বন্ধ থাকে। শিপের আগে কাস্টমারকে কল করলে রিটার্ন অনেক কমে।
ঝুঁকিপূর্ণ নম্বরে SMS কোড চাওয়া যায়, প্রতিটি অর্ডারে কাস্টমারের ডেলিভারি ইতিহাস দেখা যায়, এক নম্বর থেকে খোলা অর্ডারের সংখ্যা সীমিত, আর পরিচিত ফেক নম্বর ব্লক করা হয়।
রেজিস্টারের পর আমাদের টিম আপনার তথ্য যাচাই (KYC) করে। অ্যাপ্রুভ হলেই প্রোডাক্ট যোগ করে বিক্রি শুরু করতে পারবেন।
হ্যাঁ। স্টোর সেটিংসে ডোমেইন দিন, যে DNS রেকর্ড দেখানো হবে তা সেট করুন — আপনার দোকান নিজের ডোমেইনে খুলবে।
অনেক রিসেলার নিজেদের অডিয়েন্সে আপনার প্রোডাক্টের মার্কেটিং করবে। আপনি শুধু অর্ডার প্যাক করবেন আর প্রতিটি ডেলিভারিতে পাইকারি মূল্য পাবেন।
হ্যাঁ। সব কিছু মোবাইলে চলে, আর অ্যাপের মতো ইনস্টল করে নতুন অর্ডারের নোটিফিকেশন পেতে পারেন।
আজই ফ্রি যোগ দিন। স্টক নেই, পুঁজি নেই, অবিক্রিত মালের ঝুঁকি নেই।